
জাকির হোসেন, পবা প্রতিনিধি -ঃ- হুজুরি পাড়া ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। সেই লক্ষ্যে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পরিষদ চত্বরে "স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা"- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে স্মার্ট ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন হুজুরি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন ডাইংগেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আসলাম আলী, দারুসা কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সহ সুপার জনাব মুক্তার আলী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, রিয়াল সাংস্কৃতিক একাডেমির সদস্যবৃন্দ, অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সাংবাদিক, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা গন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম