
মোশারফ হোসেন, অভয়নগর (যশোর) -ঃ- যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর সভার আয়োজনে আফিল গ্রুপের চেয়ারম্যান শেখ আফিল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১১ নভেম্বর ১১ তম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
এ নৌকা বাইচে গোপালগঞ্জ, কয়রা, নড়াইল, খুলনা, বাগেরহাট জেলা থেকে প্রতিযোগি নৌকা গুলো প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে শুক্রবার সকাল থেকেই নদের দু’পাড়ে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। অভয়নগর ছাড়াও আশপাশের থানা ও জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শক আসেন প্রতিযোগিতা উপভোগ করতে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান ফরিদ জাহাঙ্গীর, ইউএনও মেজবাহ উদ্দিন, পৌর মেয়র সুশান্ত কুমার দাস, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান প্রমুখ।
উপজেলার বাসিন্দা আয়তন বলেন, ‘অনেক দিন পর জাঁকজোমক আয়োজনে নৌকা বাইচ দেখার সুযোগ হলো। নৌকা বাইচ দেখে অনেক ভালো লাগলো।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম