
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ার কাহালুতে একটি চলন্ত ভটভটি উল্টে নিচে চাপা পড়ে চালক সুলতান আকন্দ (২০) ঘটনাস্থলেই নিহত এবং তার সহযোগি আব্দুল কাদের (১৮) আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর-দেওগ্রাম সড়কের বিটিসিএল (টিএন্ডটি) টাওয়ারের পাশে।
নিহত সুলতান আকন্দ দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তরিকুল্লা আকন্দের ছেলে এবং আহত আব্দুল কাদের একই গ্রামের কুশার ছেলে।
জানা গেছে, সুলতান দেওগ্রাম এলাকা থেকে তার ভটভটিতে করে মুরগীর বিষ্ঠা নিয়ে দুর্গাপুরের দিকে আসার সময় উল্লেখিত স্থানে চালক সুলতান নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার ওপর উল্টে যায় এতে ভটভটির নিচে চাপা পড়ে সুলতান ঘটনাস্থলেই মারা যান এবং তারা সাথে থাকা কাদের সামান্য আহত হয়। কাহালু থানার এসআই নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম