
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ-নীলফামারীতে এলিয়েন সদৃশ্য একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাচ্চাটির জন্ম হয়। অর্ভুত এই ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার নীলফামারী ( নটখানা) বালা পাড়া এলাকায় প্রাইভেট কার চালক ও স্বাস্থ্য সেবিকা পরিমল রায় ও আরতী রানীর বাড়িতে । অর্ভুত এলিয়েন ছাগলের বাচ্চা টিকে দেখতে ভীর জমায় দুরদুরান্ত থেকে দেখতে আসা উচ্ছুক জনতা। এলিয়েন ছাগলের বাচ্চার মালিক আরতী রানী জানায় ছাগলটির প্রথম এই দুটি বাচ্চা জন্ম গ্রহণ করেন আজ সকালে তবে একটি বাচ্চা দেখতে স্বাভাবিক হলেও অন্য বাচ্চা টি দেখতে একটু এলিয়েন এর মতো তবে আমি বাচ্চা টিকে নিয়ে একটু চিন্তিত কারন বাচ্চা টি বেচে থাকবে কি না আর বাচ্চা টিকে দেখতে দুর থেকে দেখতে আসছে উচ্ছুক জনতা।
বাচ্চা টিকে দেখতে আসা কয়েকজন জানান আমরা এই প্রথম এলিয়েন এর মতো একটি ছাগলের বাচ্চা দেখলাম। এদিকে ডিমলা থেকে দেখতে আসা অটো চালক সবিলাশ চন্দ্র দাস জানায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যক ফেসবুকে সকালে এবিষয় টি জানার পর আমি দেখতে আসি কারন কিছুদিন আগে ও নীলফামারীতে আরো একটি ছাগলের বাচ্চা ভিন্ন আকৃতি নিয়ে জন্ম নিয়েছিল।
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইব্রাহিম তালুকদারেরর সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমি সকালে শুনলাম তবে এখনো আমি বাচ্চা টিকে দেখতে যেতে পারিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম