
রবিউল ইসলাম মিনাল, স্টাফ রিপোর্টার -ঃ- রাজশাহীর গোদাগাড়ীতে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) সকাল দশটায় র্যালীর মধ্যে দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, সহকারী (ভূমি) কর্মকর্তা সবুজ হাসান, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বুকুল, অগ্রণী যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সংগঠনটির সদস্য সচিব ও রাব্বী একাডেমীর পরিচালক মোঃ শাহরিয়ার রাব্বী প্রমুখসহ অন্যান্যরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম