
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরে সরকারি পাকা রাস্তা নস্ট করে মাটি বাণিজ্য করা হচ্ছে। কিন্তু রহস্যজনক কারণে
উপজেলা প্রশাসন নিরব ভুমিকা পালন করে চলেছে। এতে প্রশ্ন উঠেছে, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব কার ? যদি উপজেলা প্রশাসনের হয় তাহলে প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে না, আর যদি জনগণের দায়িত্ব হয় তাহলে জনগণের কথা ভেঁকু ঠিকাদাররা মানছেন না। তা না হলে প্রকাশ্যে দিবালোকে সরকারি পাকা রাস্তা নস্ট করে মাটি বানিজ্যে হয় কিভাবে ? এসব দেখার কি কেউ নাই ? স্থানীয়রা জানান, সরনঞ্জাই ইউনিয়নের (ইউপি) মানিককন্যা, তাঁতিহাটি, নবনবী রাস্তায় হালকা বৃষ্টি বা ভারী কুঁয়াশা হলে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ছে। অথচ ৬ মাসও হয়নি এই রাস্তাগুলো নির্মাণ করা। ওভারলোড অবৈধ মাটির ট্রাক চলাচল করায় এবং ট্রাক থেকে মাটি পড়ে এরি মধ্যে রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। কৃষি কাজে ব্যবহৃত এসব ট্রাকের না কোন রোড পারমিট না আছে কোন বৈধ কাগজপত্র। কিন্ত্ত তারা রাস্তায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য সেলিম রেজা ও ইউপির দফাদার গ্রামবাসির বাধা উপেক্ষা করে অবৈধ মাটি বাণিজ্য করে রাস্তার সর্বনাশ করছে। অথচ গত সপ্তাহে একই অপরাধে শরিফুল ইসলাম নামে এক ভেঁকু ঠিকাদারকে ৬ মাসের জেল ও গাড়ির যন্ত্রাংশে মাটি দিয়ে নস্ট করা হয়েছে। এদিকে প্রশাসনের এমন দ্বৈতনীতি সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে, বইছে মুখরুচোক নানা গুঞ্জন, উঠেছে সমালোচনার ঝড়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, কদিন পরেই এসএসসি পরীক্ষা, কিন্ত্ত ভেঁকু ও ট্রাক্টরের বিকট শব্দ ও ধুলাবালিতে জীবন অতিষ্ঠ, প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি। তাই তারা গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সরনজাই ইউপির মানিককন্যা-নবনবী রাস্তার ধারে পুকুর সংস্কারের নামে পুকুরের মাটি বিক্রি করা হচ্ছে। এসব মাটি অবৈধ ট্রাক্টরে পরিবহন করতে গিয়ে পাকা রাস্তা নস্ট করা হচ্ছে। কিন্ত্ত অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করে চলেছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, মাসিক মিটিংয়ে আমরা এই বিষয়টি তুলে ধরেছি। কোন ভাবেই যেন মাটি পরিবহনের ট্রাকের কারণে বা মাটি পড়ে রাস্তার ক্ষতি না হয় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি। এবিষয়ে ইউপি সদস্য সেলিম রেজা বলেন, তারা ইউএনও'র কাছে থেকে অর্ডার নিয়েছেন, এমনকি ময়না ভাই তাদের বলেছেন। তিনি ইউপি যুবলীগের সভাপতি ও মেম্বার তার পুকুর নিয়ে লেখালেখি করলে সাংবাদিকদের সাংবাদিকতা শিখিয়ে দেয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম