
রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি -ঃ- কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৭ নভেম্বর) সোমবার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। উক্ত সম্মেলনে লাকসাম উপজেলা আ'লীগের সভাপতি অ্যাড. মোঃ ইউনুছ ভুঁইয়া ,সাধারণ সম্পাদক- মহব্বত আলী এবং পৌর আ'লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরাকে ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মেজর অবঃ হাবিবুর রহমান।
সম্মেলনে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুকসহ উপজেলার ৮টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আমন্ত্রিত অতিথি, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে একশটি ব্রীজ উদ্বোধন করছেন। এ সরকার হাজার হাজার সড়ক, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির-মক্তবসহ অসংখ্য উন্নয়ন কাজ করেছে, দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।
এর আগে সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও অন্যান্য অতিথিরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।এদিকে দলীয় নেতা-কর্মীরা এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে গত একসপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। সম্মেলনের সার্থকতা তুলে ধরে নেতা-কর্মীরা বলেন, এ সম্মেলন আজ মহাসমাবেশে রূপ নিয়েছে। এর পিছনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) থেকে চার বারের নির্বাচিত সংসদ সদস্য, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সুষ্ঠ পরিকল্পনা ও নির্দেশনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নিরলস ভূমিকা রয়েছে।৭৩ বছরের পুরনো সংগঠন বাংলাদেশ আ'লীগের এ সম্মেলনে লাকসাম- উপজেলার ৮টি ইউনিয়ন, পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক উচ্ছ্বসিত নেতা-কর্মী উপস্থিত থেকে সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেন। অতীতের মতো এবারও লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম