
মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি -ঃ- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার দিকনির্দেশনায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।জাহাঙ্গীর মোল্লা বাগুডাঙ্গা গ্রামের জামাল মোল্লার ছেলে।
৭নভেম্বর (সোমবার) সকালে বাগুডাঙ্গা বাজার থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই(নি:) মো: আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ বাগুডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে জিআর-১০০/১৩ গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম