
আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি -ঃ- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ও হরিরামপুর ইউনিয়ন এর বুড়াবাজার এলাকার গ্রামের মধ্যে সাজ্জাদ প্লাস্টিক কাটিং মিল নামক এ কারখানায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতল কুচি কুচি করে কাটা হয় প্রতিদিন। এলাকার পুরনো বোতল সংগ্রহকারীদের নিকট থেকে পরিত্যক্ত বোতল কিনে কাটিং করেন তিনি।
সরেজমিন,খয়েরপুকুর রোড়ে বুড়াবাজার গ্রামে গেলে চোখে পড়ে পাকা রাস্তার পাশে খোলামেলা জায়গায় শুকানো হচ্ছে মেশিনে ভাঙানো প্লাস্টিকের কুচি। মিলে ভাঙানো প্লাস্টিকের কুচির বস্তা ভ্যানযোগে রাস্তায় এনে লোড করা হচ্ছে।
হরিরামপুর ও হামিদপুর ইউনিয়ন দুটি জনবহুল এলাকায় এ মিলটি স্থাপিত হওয়ায় তা এ এলাকার মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কাটিং করার সময় এবং শুকানোর সময় প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পরে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ।
কারখানার মালিক সাজ্জাত জানান, আমি প্লাস্টিক কাটিং মিল নামক একটি ট্রেড লাইসেন্স নিয়ে এ ব্যবসা পরিচালনা করে আসছি। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র আমার আছে বলে দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা বাসি জানান, তিনি প্লাস্টিকের পুরাতন বোতল ক্রয় বিক্রয় করেন বলে জানতাম। তবে তিনি যদি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতীত প্লাস্টিক কাটিং এর কাজ করেন তবে তা অন্যায়। এটি এলাকার পরিবেশ দূষণ করবে।
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিম সাহা জানান, ইউএনও স্যার অসুস্থ তাই বিষয় টি আমার জানা নেই তবে জনবহুল এলাকায় প্লাস্টিক কাটিংয়ের কাজ করলে তা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক সামিউল আলম কুরশী বলেন, আমার জানা মতে ঐ প্লাস্টিকের কারখানার পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র নেই।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম