
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি -ঃ-সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে ৩ টি কেন্দ্রে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারে উপজেলার ৩ টি কেন্দ্রে সরকারী কলেজ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ ও শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি কেন্দ্রে প্রথম দিন ১৫৩৫ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১৫০২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৩৩ জন
এবং নকল করার অপরাধে শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ইকবাল হোসেন।
জানা যায় সাপাহার সরকারী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৩ জন, উপস্থিত ৭৫৫ জন, অনুপস্থিত ৮ জন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজে মোট পরীক্ষার্থী ৩৭০ জন, উপস্থিত ৩৬৯ জন অনুপস্থিত ১ জন ও শরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায় ২৯৬ জন, উপস্থিত ২৭৬ জন, অনুপস্থিত ২০ জন বহিষ্কার ১, কারিগরি শাখার মোট পরীক্ষার্থী ১০৬ জন উপস্থিত ১০২ জন অনুপস্থিত ৪ জন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম