
আব্দাহিয়ুর রহমান আপেল, বিশেষ, প্রতিনিধি -ঃ- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রংপুর বিভাগীয় সেরা হওয়ায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। রোববার ( ১৬ অক্টোবর) সকাল দশটায় জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস ২০১২২ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র ঢাকা দক্ষিণ, আতিকুল ইসলাম মেয়র ঢাকা উত্তর, শামসুল আরেফিন সচিব( সমন্বয় ও সংস্কার) , স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন সহ অনেকে।। চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এ পুরস্কার পেয়ে তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন - আমার এ পুরস্কার কুড়িগ্রাম জেলার তথা ভোগডাঙ্গা ইউনিয়নবাসীর গৌরব। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ও কৃতজ্ঞতা জানাই আমার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে যারা জন্ম নিবন্ধনের এ কাজগুলো যথাযথভাবে সুচারুরূপে পালন করেছেন।
উল্লেখ্য - রংপুর বিভাগের ৪৩৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কুড়িগ্রাম জেলার ভোটডাঙ্গা ইউনিয়ন এই পুরস্কার অর্জন করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম