
মোশারফ হোসেন, অভয়নগর ( যশোর) -ঃ- যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড মহাকাল (আলিপুর) মধ্যপাড়া পানি সরানকে কেন্দ্র করে এলাকাবাসির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় টিউবয়েলের পানি ছাড়াতে যান দ্বীন মিয়া এসময় হাফিজুর রহমান বাধাদিলে বাক বিতন্ডা শুরু হয়।

এলাকাবাসীরা বলেন এটি দীর্ঘদিনের সমস্যা।অনেক আগে থেকে এখানে একটি ড্রেন ছিল কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান করার কারনে ড্রেনগুলি নষ্ট হয়ে গেছে।যে কারনে অনেকগুলি বাড়ির পানি একত্রে মিলিত হয়ে হাফিজুরের বাড়ির পিছনে ড্রেনে জমা হয়ে থাকে।ফলে পানিতে পঁচনধরে দূরগন্ধ ও মশার আমদানি হয়। তাই হাফিজুর ড্রেন সহ রাস্তার মধ্যখানে বাঁধ দেয়। ফলে রাস্তার উপর পানি জামায়িত হয়ে জন সাধারণের চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি পৌর কাউন্সিলরকে জানান হলেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি তিনি।
স্থানীয় পৌর কাউন্সিলর তানভির হোসেন তানু বলেন, বিষটি আমি জানি এলাকাবাসিকে ধর্য্য ধরতে বলেন দেখি আমি তাদের জন্য কি ব্যবস্থা করতে পারি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম