
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ- নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মজিবুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৈয়দপুর জিআরপি পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
মজিবুল ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া ১৪টি টিকিটে ৩২টি আসন ছিলো। ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস এর আজকের বুধবারের টিকিট ছিলো।
সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে অনলাইনে কাটা এসব টিকিট উদ্ধার করা হয়। তিনি কালোবাজারি করে টিকিট বিক্রি করতেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম