
রাকিব হোসেন সোহেল, লক্ষ্মীপুর প্রতিনিধি -ঃ- লক্ষ্মীপুর সদর আওতাধীন ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পালের হাট পারিবারিক জামে মসজিদে মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠান উপলক্ষে গত এক মাস ধরে প্রচার প্রচারণা করে আসছেন পারিবারিক মসজিদ কমিটির সভাপতি ও কমিটির সদস্যরা।এলাকার স্থানীয় সামাজিক ব্যক্তিদের উদ্দ্যোগে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত কয়েক দিন ধরে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে গিয়ে মিলাদ দোয়া ও মাহফিল করার অনুমিত জন্য যান,মসজিদ কমিটির সভাপতি ও সদস্যগণ।একপর্যায়ে কোনো দপ্তরে মিলাদ দোয়া ও মাহফিলের অনুমিত পাওয়া না গেলেও শেষ সময়ে আলোচনা করে মৌখিক অনুমতি পান,লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির নিকট।

মাহফিলের অনুমতি পেয়ে আয়োজন করা হয় ৫০০ লোকের খাবারের আয়োজন ।সভাপতি কামাল চৌধুরী দৈনিক গণজাগরণ কে বলেন, গত একমাস ধরে এই মিলাদ দোয়া ও মাহফিল করার আশাই নিয়ে এবং দুনিয়া ও আখেরাতের কথা চিন্তা করে, এলাকার যুব সমাজের ইয়াং যুবকরা নামাজ রোজা ছেড়ে দিয়েছে।তাই তাদের কে সঠিক পথে আনার জন্য, এবং হেদায়েত দান করার উদ্দেশ্য করেই এই মিলাত মাহফিলের আয়োজন করা হয়েছে। উদ্দ্যোগে আমি জামে মসজিদ কমিটির সভাপতি কামাল চৌধুরী, ও আমার বাড়ী এবং আমার এই এলাকার সামাজিক লোকজন মিলে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজনের উদ্দ্যোগ নেওয়া হয়।আজ অধ্যায় বেলায় পুলিশ এসে আমাদের মিলাদ মাহফিল বন্ধ করে দিয়ে বলেন, উপর থেকে মিলাদ মাহফিল করা নিশেধ করা হয়েছে বলে জানান পুলিশ। একই সাথে মাহফিল বন্ধ করা নিয়ে দুঃখ প্রকাশ করে এ কে এম ফরিদ উদ্দিন সাবেক ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থী দৈনিক গণজাগরণ কে বলেন। আমার জম্ম থেকে কখনো মসজিদের মিলাদ দোয়া ও মাহফিল বন্ধ হতে দেখিইনি। এখন এ সরকার ডিজিটাল আইন পাশ করে যুব সমাজ নষ্ট করে দিচ্ছে।এই সরকার নাস্তিক একটা সরকার, সেই বাংলাদেশ থেকে নামাজ রোজা তুলে নিয়ে যাচ্ছে।এবং বাংলাদেশ কে একটি নাস্তিক দেশ বানিয়ে পেলছে।একজন মোসলমান জাতির পক্ষে সম্ভব হয় কি করে মসজিদে মিলাদ দোয়া ও মাহফিল বন্ধ করে দেওয়া আমি এর তৃবনিন্ধা জানাই যারা এই মাহফিল বন্ধ করার সাথে জড়িত রয়েছে।এদিকে পালের হাট দোকানদার গণ দৈনিক গণজাগরণ কে বলেন। ২নং দক্ষিণ হামছাদী ৭নং ওয়ার্ডের পালের হাট জামে মসজিদে মিলাদ দোয়া ও মাহফিলের জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি অনুমিত দিয়ে আবার বন্ধ করে লাখ লাখ টাকার ভেন্ডার ও খাবারের আয়োজনে খাবার নষ্ট করেছে। মিলাদ দোয়া ও মাহফিল বন্ধ করে দিয়ে যে ক্ষতি করেছে তার জন্য আমরা আরও ৬ বছরেও কেটে উঠতে পারি কি-না সন্দেহ আছে।আমাদের এই ক্ষতি পূরণ দিবেন কে এলাকার উদ্দ্যোগে মিলাদ দোয়া ও মাহফিল বন্ধ করে দিয়ে যে ক্ষতি করেছে পুলিশ, আমরা এর তৃবনিন্ধা জানাচ্ছি। তারা আরও বলেন, আল্লা বিচার করবে, যারা এই যুব সমাজ কে ধ্বংসের পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এর সাথে যারা জড়িত উচকানিমূলক বিএনপির নাম বিনয়ী করে আমাদের মিলাদ দোয়া ও মাহফিল যোগসাজশে বন্ধ করিয়েছে ঐ সমস্ত নাস্তিকের বাচ্চাদের বিচার করবেন আল্লাহ তার নিজ হাতে হাশরের ময়দানে এতে কোনো সন্দেহ নেই।মিলাদ দোয়া ও মাহফিল সারাদেশ বন্ধ করে দিয়েছে। আল্লার নাম ডাকা থেকে শুরু করে ইসলাম ধর্মের নিয়োম বঙ্গ করার বিধান সরকার প্রক্রিয়া চালাচ্ছে। আমরা নয় দেশবাসী চাই আল্লার সৃষ্টি সেরা জীব হিসেবে কোরআন ও হাদীস মোতাবেক চলতে চাই।আমাদের কবরে কোনো এমপি, মন্রী, সরকার, পুলিশ ও প্রশাসন আপনারা কেউ যাবেন না।আমাদের কবরে আমরা যাব,মিলাদ দোয়া ও মাহফিল বন্ধ করা নাস্তিকদের বিরুদ্ধে প্রতিনিদ্ধ্বা ও তৃবনিন্ধা জানান ছাড়া আমাদের কিছুই করার নেই।পালের হাট জামে মসজিদে মিলাদ দোয়া ও মাহফিল অনুমতি দিয়ে মাহফিল শুরুতে বন্ধ করার ঘটনা সত্য কতটুকু তা জানতে কল করা হয় মুঠোফোনে রবি নাম্বার থেকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে।তিনি মুঠোফোন রিসিভ করে জানান, মসজিদ কমিটির সভাপতি আমাকে বলতে পারে কিন্তু আমার অনুমতি দেওয়া ক্ষমতা নেই। আমার উপরে কর্মকর্তা গণ রয়েছে,মিলাদ দোয়া ও মাহফিলের বিষয়টি জানানো হয়েছে। উপর থেকে বন্ধ রাখতে বলা হয়েছে, তাই বন্ধ করে দিয়েছি।মসজিদ কমিটির সভাপতি তাদের মন গড়া বক্তব্য দিয়ে লাভ নেই।উপর থেকে নির্দেশ মানতে হবে, তিনি মুঠোফোনের কলের মাধ্যমে এইসব কথা বলে জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম