
বিশেষ প্রতিনিধি,পঞ্চগড় -ঃ- ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা টি গার্ডেনে। গতকাল ০১/১১/২২ ইং রোজ মঙ্গলবার দিনে-দুপুরে ভুমিদস্যু মিলন ও রশিদ সন্ত্রাসী বাহিনীর লোকজন মুক্তিযোদ্ধা টি গার্ডেনে অনধিকার প্রবেশ করে এবং উক্ত চা-বাগানের প্রায় ৬৫০০কেজি চাপাতা কর্তন করে নিয়ে চলে যায়,যাহার আনুমানিক বাজার মুল্য১,১৭০০০(এক লাখ সতের হাজার) টাকা।
ঘটনা সুত্রে জানা যায় মুক্তিযোদ্ধা টি গার্ডেনের মালিক বীর মুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিন খান ৪০বছর পুর্বে তেতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামে একখণ্ড জমি ক্রয় করেন এবং ০৮(আট)বছর পুর্বে উক্ত জমিতে চাবাগান লাগাইয়া ভোগদখলে আছেন। দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার জালাসী গ্রামে স্থায়ীভাবে বসবাস করায় তিনি চা-বাগানটির পরিচর্যা স্থানীয় দিনমজুরের মাধ্যমে করে থাকেন।উক্ত চাবাগানের সীমানা ঠেলাঠেলিকে কেন্দ্র করে স্থানীয় বিল্লু গং এর লোকজনের সাথে ঝগড়াঝাটি এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হইলে বীর মুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিন খান গং বাদী হয়ে যুগ্ন জেলা জর্জ আদালত, পঞ্চগড় এ বিল্লু গং দের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা আনয়ন করেন এবংবিল্লু গং দের বিরুদ্ধে আদালত হতে উক্ত জমিতে অনুপ্রবেশের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রাপ্ত হন।এতে বিল্লু গং গন ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা টি গার্ডেনের চা-পাতা চুরিকরে কর্তন,পাহারাদারেরঘর বাড়ী ভাংচুর,তার কাটার ঘেড়াবেড়া ভাংচুর করে চুরি ও ঘড়ে আগুন লাগিয়ে দেয়া সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিন খান এর ছেলে বিল্লু গং দের বিরুদ্ধে একাধিক মামলা আনয়ন করেন।এবং চা-বাগানটি দেখাশুনা করার জন্য স্থায়ীভাবে একজন তত্বাবধায়ক নিয়োগ করেন।বিল্লু গং গন উক্ত মামলা গুলোতে সাক্ষী হবার কারনে বাবলু হোসেন নামীয় এক ব্যাক্তিকে হত্যা করে একটি চাবাগানের সীমানায় একটি আমগাছের সরুডালে ঝুলিয়ে রাখিলে মৃত বাবলু হোসেনের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে বিল্লু গং দের বিরুদ্ধে একটি হত্যা মামলা আনয়ন করেন। উক্ত হত্যা মামলার আসামী গন আদালত হতে জামিন নিয়ে বাড়িতে ফিরে গিয়ে পুর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনামতো আজ আজিজনগড় গ্রামের ভুমিসন্ত্রাসীও মাদক ব্যবসায়ী মোঃ মোজাহেদুল ইসলাম (মিলন), এবং মাদক ব্যবসায়ী মোঃ আঃ রশিদ এর মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিন খান এর চা বাগানের প্রায় ৬৫০০ কেজি চা পাতা চুরি করে কর্তন করে নিয়ে যায়। উক্ত চা বাগানের পার্শ্ববর্তী বাড়ীর লোকজন ও বাগানের তত্ত্বাবধায়ক মোবাইল ফোনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিন খান কে খবর দিলে তিনি ও তার ছেলে সহ উক্ত চা-বাগানে গিয়ে ঘটনার সত্যতা দেখিতে পাইয়া সন্ত্রাসীদের কে বাধা প্রদান করিলে,সন্ত্রাসী মিলন ও রশিদসহ তাদের গ্রুপের লোকজন তাদের হাতে থাকা ধারালো ছুরি নিয়ে তাড়া করায় প্রানভয়ে তিনি ছেলে সহ ফিরে আসেন এবং এই বিষয়ে কোন মামলা আনয়ন করলে উক্ত মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে জানে মেরে ফেলার হুমকি দেয়এবং তাদেরকে তেঁতুলিয়া এসে চা-বাগান পরিচর্যা করতে দিবে না বলে জানিয়ে দেয় মর্মে সংবাদ সংগ্রহ কারীকে জানান।
উল্লেখ্য যে গত ২৮/৯/২২ইং তারিখে স্থানীয় মিলন ও রশিদ গ্রুপের সন্ত্রাসী,ও বিল্লুগং গন চা-বাগানের ভিতরে থাকা মুক্তিযোদ্ধা টি গার্ডেন লিখিত ০১ টির সাইনবোর্ড চুরি করে নিয়ে যায়।উক্ত চুরির বিষয়টি তেতুলিয়া মডেল থানায় লিখিত ভাবে অভিযোগ করিলে থানা পুলিশ সন্ত্রাসীগনকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করে দেয়এবং আবেদনকারীকে বিষয়টি আদালতে জানানোর পরামর্শ দেন। সন্ত্রাসীগন দুধর্ষ প্রকৃতির হওয়ায় যে কেউ তাদের বিপক্ষে কথা বলতে গেলে তারা উল্টো হামলার শিকার হয়। আজিজ নগর গ্রামের স্থায়ী বাসিন্দারা (নাম প্রকাশে অনিচ্ছুক) কয়েকজন ব্যাক্তি জানান টাকার জন্য অন্যের জমি জবর- দখল, মাদক ব্যবসা,ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ তারা গ্রামের কিশোর ও যুবকদের সাথে নিয়ে পরিচালনা করে সমাজে এক বিশৃঙ্খলার সৃস্টি করে রেখেছে। মুলত সন্ত্রাসী মিলন ও রশিদ গ্রুপের সহযোগিতার কারনে বিল্লু’গং গন বীর মুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিনের সাথে দ্বীর্ঘদিন থেকে উক্তরুপ বিরোধের সৃষ্টি হয়েছে । মৃত বাবলু হোসেন হত্যা মামলায় তাদের হাত রয়েছে বলে অনেকেই মন্তব্য করেন এবং এলাকার কিশোর ও যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ এর স্বার্থে সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী মিলন ও রশিদ গ্রুপ কে আইনের আওতায় আনার দাবি জানান। তাদের বিরুদ্ধে কেউ কোনো সাক্ষী দিতে রাজি না হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃকেতাব উদ্দিন খান চা বাগান টি বেদখলের আশংকায় ও তার ছেলের জীবনের নিরাপত্তার কথা ভেবে একপ্রকার মানষিক অশান্তির মাঝে দিনাতিপাত করিতেছেন এবং সেই সাথে সমাজের প্রভাবশালী মহল সহ ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি সমাধানের জন্য সাহায্যের আকুল আবেদন জানাচ্ছেন।সেই সাথে অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম