
আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২ নভেম্বর বুধবার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান,তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, জিল্লুর রহমান, আসলাম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম,
সদস্য সচিব রামিল হাসান সুইট ও রাব্বি আল আমিনপ্রমুখ। সভায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায উদযাপনের জন্য সকল পৌরসভা ও ইউনিয়ন কমিটিকে নির্দেশনা দেয়া হয়।
অন্যদিকে একই দিন এর আগে তানোর পৌরসভার গোল্লাপাড়া ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম