
রবিউল ইসলাম মিনাল, স্টাফ রিপোর্টার -ঃ- রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশের চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মানিক চক চর হতে আসা মোঃ সহরুল্লাহ ( ৫৫) কে একশত গ্রাম হেরোইন সহ আটক করতে সক্ষম হয়েছে এবং তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে। উদ্ধার কৃত একশত গ্রাম হেরোইন এর মূল্য ১০০০০০০৳( দশ লক্ষ) টাকা।
গ্রেফতার কৃত মোঃ সহরুল্লাহ মানিক চক তিন নং ওয়ার্ডের মানিক চক ইবনে সৈয়দ, মাতা -মোসাঃ নুরবানু বেগম ছেলে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায় গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সহ সকল অন্যায়ের বিরুদ্ধে এ ধারা অব্যাহত ও প্রক্রিয়াধীন রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম