
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক পুরুষের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেললাইনের আশুগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বলেন, দুপুরে আশুগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের নতুন ব্রিজের উপর অজ্ঞাত পুরুষ ট্রেনের নিচে কাটা পরলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তিনি জানান, আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানতে পিবিআই পুলিশকে খবর দেওয়া হবে বলেও তিনি জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম