
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ধরখার ইউনয়নের রানীখার গ্রামের সৈয়দ মোশারফ হোসেনের ছেলে সৈয়দ রাসেল (৩৪), পৌর শহরের রফিক মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭) ও শান্তিনগর এলাকার
রমজান মিয়ার ছেলে মো. রায়হান (২৫)। সোমবার গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে আখাউড়া রেল স্টেশনের আউটার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার গ্রেফতার হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্টেশনের আউটার এলাকায় ট্রেনের গতি কমিয়ে ওই তিন যুবক ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । এ সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে টর্চলাইট ও ছুরি জব্দ করা হয়েছে। পরে তাদেরকেআদালতে সোপর্দ করে
কারাগারে পাঠানো হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম