
আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোর পৌর এলাকার সুমাসপুর একতা সংঘের উদ্যোগে তালন্দ ফুটবল মাঠে দু'দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন।
জানা গেছে, ২৯ অক্টোবর শনিবার আনন্দ মাস্টার একাদ্বশ ও মহব্বতপুর একাদ্বশের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে নির্ধারিত সময়ে খেলা গোলশূণ্য থাকায় ট্রাইব্রেগারে মহব্বতপুর একাদ্বশকে পরাজিত করে আনন্দ মাস্টার একাদ্বশ বিজয়ী হয়েছে। এদিন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তালন্দ কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল আহাদ মন্ডল, কাউন্সিলর রোকনুজ্জামান জনি ও তাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট, তানভির রেজা, আব্দুল বারী, ইউপি সদস্য শহীদুল ইসলাম, রাশেদুজ্জামান রাশেল, রাব্বি আল আমিন, রোকন সরকার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, শাফিউল ইসলাম ও জুয়েল রানা প্রমুখ।
স্থানীয় সাংসদের পক্ষ থেকে খেলাধুলায় সব সময় সার্বিক সহযোগীতার আশ্বাষ দিয়ে আবুল বাসার সুজন বলেন, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল প্রতিটি যুবককে এই স্লোগান ধারণ করে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, দেশের যুব সমাজকে মাদক ও অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আসক্তি থেকে দূরে থাকতে হবে, এই জন্য বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি বলেন, আগামি সাধারন নির্বাচনে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আবারো চতুর্থবারের মতো বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর কর্মী। তিনি বলেন, কে বড় কে ছোট এসব বিতর্কে না জড়িয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম