
মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি -ঃ- কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাঐসোনা -কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জানা যায়,বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৬৬জন। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী করেন অভিভাবক সদস্য ৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২ জন।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ সারাফাত হোসেন। এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে বিজয়ীরা হলেন ২৪১ ভোট পেয়ে ১ম হয়েছেন মোঃ রফিকুল ইসলাম,২৩৭ ভোট পেয়ে ২য় হয়েছেন খান সহিদুর রহমান,২৩৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন মোঃ তাজুল ইসলাম (তাজু),২৩৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মোঃ তারিকুল ইসলাম তারেক,ও ২৩৭ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন মোসাঃ সানজিদা আক্তার রপা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মোঃ সারাফাত হোসেন বলেন,বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কোনো কারচুপি ছাড়া সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে।আপনারা দেখেছেন আমি সহ সকাল থেকে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা ও তার থানার ফোর্স সব সময় তদারকি করেছেন।জেলা গোয়েন্দা পুলিশ তাদের দায়িত্ব পালন করেছেন। সবার প্রচেষ্টায় একটি সুন্দর ও আনন্দঘন নির্বাচন সম্পন্ন হয়েছে।নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম