
মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি -ঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ২২ বছর পূর্তি উপলক্ষে এস.এস.সি ২০২২ সালের শিক্ষার্থীদের আয়োজনে আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।
শনিবার (২৯অক্টোবর)উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল মাঠে ২২ বছর পূর্তির অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের পরিচালক প্রশাসন জগদীশ চন্দ্র মহন্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কাশেম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনজামাম আযম,পরিচালক মো.নূর-ই-আলম সিদ্দিকি, মাধ্যমিক শাখার পরিচালক মো.ফারুকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ২২ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম