
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুজানগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর পৌরসভার মানিক দীর ঈদ মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষণার অভিযোগ ও অবিলম্বে কমিটির বাতিলের দাবিতে পদ বঞ্চিত নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল টি বের হয়ে ডাক বাংলোর সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের প্রতিকৃতিতে জুতা ও ঝাড় পেটা করেন বিক্ষুব্ধ নেতা—কর্মীরা।

নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক ও পৌর
বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রাং, মহিতুর মাস্টার , বন্দের মোল্লা, মজিবর খাঁ, আব্দুল বাতেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফজলুল হক প্রমুখ। বক্তরা বলেন, তৃণমূলের নেতা—কর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে জেলা বিএনপির ঘোষণা দেওয়া মনগড়া পকেট
কমিটিকে সুজানগর বিএনপি প্রত্যাখান করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত একতরফা সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা। এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জানান, কমিটি গঠনের ক্ষেত্রে আমরা যাদের মাঠে পেয়েছি ,যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদের মূল্যায়ন করেছি। বিএনপি একটি পুরাতন দল । সবাইকে খুশি করা সম্ভব নয়। পূর্ণাঙ্গ কমিটি হলে বাকিরাও পদ পাবে। দলের নেতাকর্মীদের কোন অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে জানাতে পারতো।
রাস্তায় নেতাদের ছবি জুতা ও ঝাড়– পেটা করে এবং বিক্ষোভ মিছিল করে সংগঠন বিরোধী কাজ করা হয়েছে। তিনি আরো বলেন, সংগঠনের শৃংখলা শৃঙ্খলা ভঙ্গের জন্য আমরা তাঁদেরকে শোকজ করবো। উল্লেখ্য আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ২ বছর পর গত রবিবার আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহ্বায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল
বিশ্বাসকে আহ্বায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর
রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম