
রাজশাহী প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউপির হরিশপুর গ্রামে সরকারি খাস সম্পত্তি ও রাস্তা জবরদখল করে আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসী বাদি হয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছে। অবৈধ স্থাপনা নির্মাণ কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে গ্রামবাসির অভিযোগ আমলে নেয়া হয়নি।
গ্রামবাসীর অভিযোগ বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ইউপি চেযারম্যান আতাউর রহমান ও ভুমি অফিসের কতিপয় কর্মকর্তা
অবৈধ স্থাপনা বাড়ি নির্মাণে সহযোগীতা করেছেন।
অভিযোগে প্রকাশ,উপজেলার বাধাইড় ইউপির হরিশপুর, হরিশপুর মৌজার ১৩২৪ নম্বর দাগে ৭৬ শতক খাস সম্পত্তি রয়েছে। হরিশপুর গ্রামের ইছব আলীর পুত্র সিরাজুল ইসলাম প্রায় ৫০ শতক জমি জবরদখল করে সেখানে আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করেছেন। স্থানীয়রা অবৈধ বাড়ি অপসারণের দাবি করে সংশ্লিস্ট বিভাগের উ্ধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে জানতে চাইলে
বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মানবিক দিক বিবেচনা করে সেখানে বাড়ি নির্মাণ করতে বলা হয়েছে। এব্যাপারে সিরাজুল ইসলাম বলেন, ভুমি অফিসের নাজির সাহিনুর ও চেয়ারম্যান আতাউর রহমান তাদের বাড়ি করতে বলেছেন। তিনি বলেন, বাড়ি করতে অফিস খরচ হিসেবে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম