
জুয়েল খাঁন, ভ্রাম্যমান প্রতিনিধি -ঃ- দাকোপ উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নে চাঁদপাড়া এলাকায় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে সুদেব অনিমা হাওলীর কপালে স্বজোরে কোপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,,গত ২২ শে অক্টোবর বিকালে অনিমা হাওলীর বসত বাড়ীর সীমানায় প্রতিবেশী সুদের হাওলী গংদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় লইয়া কথা কাটাকাটির এক পর্যায়ে উৎপল হাওলীকে বেদম মারপিঠ করে। ছেলেকে বাঁচাতে মা অনিমা হাওলী এগিয়ে আসলে সুদেব হাওলীর হাতে থাকা দা দিয়ে অনিমা হাওলীর কপালে
স্বজোরে কোঁপ দেয়।
এলাকাবাসীর সহযোগীতায় অনিমা হাওলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অনিমা হাওলীর মাথায় আটটি সেলাই দেয়। পরবর্তীতে দাকোপ থানায় সুদেব হাওলী গংদের নামে এজাহার দাখিলের পর অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল দত্তের নির্দেশে ২৬ শে অক্টোবর সকালে কর্তব্যরত এস,আই প্রদেশ ও চিরঞ্জিত সুদেব হাওলীকে আটক করেন। অনিমা হাউলীর ভাই সমীর বলেন, " আমার বোন ও তথ্য বোনাই খুবই নরম প্রকৃতির। আমরা আইনকে শ্রদ্ধা করি উপযুক্ত বিচার চাই"।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম