
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে। আখাউড়ার নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলামের উদ্যোগে পাঁচ শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ করা হবে। সিরাজুল হকের ছেলে আনিসুল হক এম.পি বর্তমানে আইনমন্ত্রী। ২০০২ সালের ২৮ অক্টোবর সিরাজুল হক পরলোকগমন করেন। ১৯২৫ সালের ১ আগস্ট তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে জন্মগ্রহন করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম