
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষিপুর গ্রামের কামরুজ্জামান রতন (সাবেক চেয়ারম্যান) এর বাড়ীর মরহুম আবজু মিয়া'র ছোট ছেলে চম্পকনগর সড়ক বাজারে মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী মো. জুয়েল মিয়া (৩০) মঙ্গলবার ২৫ অক্টোবর আনুমানিক সকাল ৯.৩০ মিনিটে মারা যান।
মৃত্যু কালে মা, স্ত্রী দু'সন্তান ও ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন থেকেই হাই প্রেসারে ভুগছিলেন। গতরাতে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে। রাতে একা ঘরে ঘুমিয়েছিলেন। আজ সকাল ৯ টার সময় শ্বাসকষ্টের শব্দ শুনে বাড়ীর লোকজন দরজা ভেঙে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ আছর নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম