
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) দমদমা পুর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবিতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৪ অক্টোবর সোমবার দিবাগত রাতে জনৈক ব্যক্তির স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় একই গ্রামের মুকবুল হোসেন ওরফে ট্যাপার পুত্র মুজাহিদ আলী (২৫) মদ্যপ অবস্থায় ওই গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মুজাহিদ দৌড়ে পালিয়ে যায়। এদিকে পরের দিন মঙ্গলবার ভিকটিম থানায় অভিযোগ করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। কিন্ত্ত স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম রাজা ও শিমুল ইসলাম নায্য বিচারের কথা বলে তাদের ফিরিয়ে নিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় সালিস বৈঠকে বসার কথা থাকলেও তারা সালিস না করে ঘটনা ধাঁমাচাঁপার চেষ্টা করছে। এবিষয়ে জানতে চাইলে ভিকটিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা লম্পট মুজাহিদের কঠোর শাস্তি চাই। এবিষয়ে শিমুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বিচারের কথা ছিল তবে দিন পরিবর্তন করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম