
বিশেষ সংবাদদাতা -ঃ- আগ্রাবাদ সিডিএ আ/এ, আবিদর পাড়া ও বলির পাড়া এলাকার আপামর জনগণের প্রণের দাবী চট্টগ্রাম মহানগরীর ২৭ নং ওয়ার্ডস্থ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একমাত্র খেলার মাঠ সিডিএ ১৫নং রোডস্থ 'বালুর মাঠ'। উক্ত মাঠে এলাকার শিক্ষার্থীরাসহ শিশু-কিশোর, তরুণেরা নিয়মিত ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলাধূলা করে আসছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এই প্রিয় অঙ্গন "বালুর মাঠ " একটা সুবিধাবাদী দখলবাজ অপশক্তির লোলুপ দৃষ্টির কারণে হারিয়ে যেতে বসেছে। বর্তমানে উক্ত এলাকায় "বালুর মাঠ " ছাড়া আর কোন মাঠ উন্মুক্ত না থাকয় এলাকার কিশোর ও তরুণ সমাজ আউটডোর খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে মাদক, কিশোর গ্যাং সহ বহুমুখী সামাজিক অপরাধের সাথে জড়িত হয়ে বিপথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এলাকাবাসীর প্রাণপ্রিয় "বালুর মাঠ " স্বার্থান্বেষী মহলের কাছ থেকে রক্ষা করা এলাকাবাসীর একান্ত প্রাণের দাবী।
এলাকাবাসী যৌথভাবে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে আবেদন জানিয়ে এলাকাবাসীর প্রাণের দাবী "বালুর মাঠ " রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম