
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা সংবাদদাতা -ঃ- বগুড়ার আদমদীঘির সান্তাহারে আব্দুর রহিম (২০) নামের এক বাসযাত্রীর প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রহিম বগুড়ার গাবতলী উপজেলার চকডঙর সুখানপুকুর গ্রামের ইদ্রিস প্রামানিকের ছেলে।
সোমবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে এক মাদক কারবারি বগুড়া থেকে নওগাঁগামী শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে গাঁজা নিয়ে আসছেন। এমন সংবাদে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ওই বাসটি সেখানে পৌঁছনোর পর পুলিশ তল্লাশি শুরু করে। যাত্রীবেসে বাসের সিটে বসে থাকা আব্দুর রহিম নামের একজনকে তার দু’পায়ের ফাঁকে একটি প্লাষ্টিকের বস্তায় কাঠের গুড়ার মধ্যে কৌশলে ৬ কেজি গাঁজা নিয়ে বসে ছিল।
তিনি আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী বাসটিতে ৬ কেজি গাঁজা নিয়ে বগুড়া চারমাথায় যাত্রীবেশে উঠেন আব্দুর রহিম। অভিযান পরিচালনার পর তার কাছ থেকে গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম