
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের আলোচিত ও বির্তকিত
চেয়ারম্যান আবুল কাদেরকে অপসারণ করা হয়েছে। সুত্র জানায়, রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, নারী কেলেঙ্কারি,মাদক কানেকশান, ক্ষমতার অপব্যবহার,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খখননজনিত অভিযোগে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধিত ২০১১এর ১৩ (১) (খ) ও (গ)ধারায় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচীব মাহবুব আইরিন স্বাক্ষরিত (১৯/১০/২০২২) প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, কাদেরের অপসারণের খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীসহ সাধালণ মানুষ মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম