
এস আলম, নরসিংদী -ঃ- নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের একটি হতদরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন “দান” এর উদ্যোগে এই টিউবওয়েল স্থাপন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, মাঝেরচর এলাকার স্বামী পরিত্যক্তা নুরজাহান বেগম ও তার পরিবারের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপন করা হয়। স্থাপনের পর সংগঠনের কিছু সদস্য উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এতে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটেছে। দান সংগঠনটি দীর্ঘদিন যাবত সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম