
শেখ রেজওয়ান আহমেদ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি -ঃ- সাতক্ষীার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে উদ্বোধন হলো দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম এর কার্যালয়। এ—উপলক্ষ্যে গতকাল সকাল থেকে মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে আনুষ্টিকতা। এরপর বাদ মাগরিব শুরু হয় মিলাদ, মাহফিল, দোয়া ও উদ্বোধন অনুষ্ঠান। দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম এর প্রতিনিধি ও মা ইন্টারপ্রাইজের স্বত্বাধিকার সাবেক ছাত্রলীগ নেতা এস. এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়া লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। বিশেষ অতিথি ছলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ফিরোজ কবির কাজল , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক জি এম সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহিন, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেসুর রহমান (মুকুল), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মুন্না), ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর, সহ সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখসহ উপস্থিত ছিলেন। এসময় নাজিমগঞ্জ জামে মসজিদ এর ইমাম ওয়াজুর রহমান এর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ও সকলের মাঝে তাবারুখ বিতরণ করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম