
একেএম বেলাল উদ্দিন ,চকরিয়া -ঃ- জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে এবার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গুলশান আক্তার। বৃহস্পতিবার ২০ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড.মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত চুড়ান্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শ্রেষ্ঠ নির্বাচিত উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার বর্তমানে কক্সবাজারের উখিয়া উপজেলায় কর্মরত রয়েছেন। তার আগে তিনি চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রায় তিনবছর সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রশিক্ষণ নিতে কয়েকটি দেশে বিভিন্ন সেমিনারে অংশ নিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রাম বিভাগে মোট ১১টি জেলার মধ্যে ৯৯টি উপজেলায় একজন করে উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে সরকারি নির্দেশনার আলোকে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার অগ্রগতি উন্নয়নে এবং লেখাপড়ার আমুল পরিবর্তনে টেকসই ভুমিকা রেখেছেন শিক্ষা অফিসার গুলশান আক্তার।
চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে বাছাই করে মোট ১১জন জেলাভিত্তিক শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসারের নাম প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রামের উপপরিচালকের দপ্তরে প্রেরণ করা হয়। পরে সেখানে যাছাই বাছাই কমিটির চুলছেরা বিশ্লেষণে গুলশান আক্তারকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত: উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার চলতি ২০২২ সালে কক্সবাজার জেলার ৯টি উপজেলার মধ্যে সেরা উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তার আগে তিনি ২০১৯ সালেও কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হন।
অপরদিকে তিনি এবারসহ দুইবার চট্টগ্রাম বিভাগে বিভাগীয় পর্যাযে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। চলতি ২০২২ সাল ছাড়াও তিনি ২০১২ সালে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৯৯ টি উপজেলার মধ্যে অর্পিত দায়িত্বপালনে সুনামের সঙ্গে কর্মদক্ষতার স্বাক্ষর রাখায় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সম্মানিত হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমীক্ষা প্রতিবেদনে।
অনুভূতি প্রকাশ করে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার বলেন, আমার এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান প্রাথমিক শিক্ষা পরিবারের। কর্মজীবনে যেখানে চাকুরী করছি, সবার সহযোগিতা নিয়ে প্রাথমিক শিক্ষার আমুল পরিবর্তনে ইতিবাচক ভুমিকা রাখতে। আমার সহকর্মী সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষা অধিদফতরে সম্মানিত সিনিয়র অফিসার, কর্মক্ষেত্রের সকল সহকর্মীর অনুপ্রেরণা আন্তরিকতা আমার সঙ্গে ছিল বলে আজ এতদুর পথ পাড়ি দিতে পেরেছি। সেইজন্য আমার এই অর্জন সবার মাঝে অংশিজন হিসেবে ছেড়ে দিলাম।
তিনি বলেন, কর্মজীবনে একজন সরকারি চাকুরীজীবির জন্য এইধরনের সফলতা অর্পিত দায়িত্ব পালনে ও কাজের ক্ষেত্রে গতি বাড়িয়ে দেয়। আমি চাই এভাবে সবাই ভালো কাজের মাধ্যমে নিজেকে বিকশিত করবে। পরিশেষে বলবো সফলতাগুলো আমি প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য উৎসর্গ করলাম, আর সকল ব্যর্থতার দায়ভার আমার উপর নিলাম।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম