
শাহাদাত হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ৩দিন ব্যাপী নতুন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি'র নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। শনিবার(২২ অক্টোবর) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিগন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলছেন। ১০ আঙুলের ছাপ দিচ্ছেন এবং আইরিসের ছবি তুলছেন। নিবন্ধন কেন্দ্রে ৬টি বুথে যুগপৎভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন ৯জন টিম লিডার ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন। তিনি জানান দক্ষিণ শ্রীপুরে ২২ অক্টোবর থেকে শুরু হয়ে নিবন্ধন ২৩ ও ২৪ শে অক্টোবর নিবন্ধন কার্যক্রম চলবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম