
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি -ঃ নওগাঁর বদলগাছীতে জননেতা ছলিম উদ্দিন তরফদার এমপি আন্তঃফুটবল টুনামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকালে বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী- মহাদেবপুর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল,বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু,রজত গোস্বামী, বাবর আলী সহ অন্যান্যরা।উদ্বোধনী খেলায় রংপুর জেলাদল-দুই-শুন্য গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করেজয়লাভ করে।

খেলা উপলক্ষে স্টেডিয়ামে আনুমানিক ছয়-সাত হাজার দশক উপস্থিত হয়ে উদ্বোধনী ম্যাচটি উপভোগ করেন।বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে আটটি জেলা দল অংশগ্রহন শেষে আগামী পঁচিশ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম