
বিশেষ প্রতিনিধি,পঞ্চগড় -ঃ ১৮/১০/২২ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। তেঁতুলিয়া অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানটি উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের অনুমতি সাপেক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান পরিচালনা, কার্ড ও সার্টিফিকেট বিতরন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধ যুদ্ধাকালিন কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা বশির আলম প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছেন, তারা সকলেই সার্টিফিকেট এবং আইডি কার্ড দুটিই পেয়েছেন। কিন্তু যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাদের সন্তানদের জন্য শুধু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে।বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ কর্তৃক দেওয়া তথ্যমতে ডিজিটাল সনদ ও পরিচয়পত্র যাতে কেউ জাল করতে না পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং পরিচয়পত্রে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুগলে গিয়ে 'ফ্রিডম ফাইটার ভেরিফায়ার' অ্যাপের মাধ্যমে এই সনদ ও পরিচয়পত্রে ইউনিক নম্বর আপ করলে প্রথমেই ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত শোনা যাবে। এতে আরও রয়েছে থ্রিডি লোগো, দুটি করে কিউআর কোড, বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার অ্যাম্বুশ করা শ্যাডো, বীর মুক্তিযোদ্ধার পৃথক তথ্যকণিকা, ইস্যুকারী মন্ত্রী ও সচিবের স্বাক্ষর, ওয়াটার মার্ক, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের নির্ধারিত আল্টামার্ক। যার অনেক কিছু খালি চোখে দেখা যাবে না।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম