
বিশেষ সংবাদদাতা -ঃ গত সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে ১নম্বর সাধারণ ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা) সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সমান সংখ্যক ১৫টি করে ভোট পান।
ফলাফল অমীমাংসিত থাকায় মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে লটারীর মাধ্যমে বিষয়টির সুরাহা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই প্রার্থীর উপস্থিতিতে লটারি করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুর হাফিজ।
একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের দিয়ে লটারি উঠানো হয়। লটারিতে মজিবুর রহমানের নাম উঠলে রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ের সংবাদ পাওয়ার পর আলহাজ্ব মজিবুর রহমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করিয়া বলেন, যিনি আমাকে আজ সম্মানিত করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রাণপ্রিয় কাউন্সিলরবৃন্দ যাদের সমর্থনে আজ আমি সম্মানিত। আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আগামী দিনগুলিতে এভাবেই যেন তাদের ভালবাসা আর পাশে থাকার মাঝে নারায়ণগঞ্জবাসীর সেবা করতে পারি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম