
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৩৮ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।
নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী জানা যায়, গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮ টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৭৪ ভোট, দুর্গাপুরে মীর ইকাবল পেয়েছেণ ৫৫ ভোট, আখতার পেয়েছেন ৫১ ভোট, পুঠিয়ায় মীর ইকবাল পেয়েছেন ৪৫ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, তানোনে মীর ইকবাল পেয়েছেন ৭৩ ভোট, আখতার পেয়েছেন ৪৪ ভোট, চারঘাটে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪২ ভোট, পবায় মীর ইকবাল পেয়েছেন ৮১ ভোট, আখতার পেয়েছেন ৮৮ ভোট, বাঘায় মীর ইকবাল পেয়েছেন ৭১ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, মোহনপুরে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪৫ ভোট এবং বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ ভোট ,আখতার পেয়েছেন ১২১ ভোট। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরকারি ভাবে ভোটের ফলাফল পাওয়া যায়নি।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এদিকে রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম