
আলিফ হোসেন,তানোর -ঃ রাজশাহীর তানোরে জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে তানোরে মোট ৭৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আক্তারুজ্জামান আক্তার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। ইকবাল নিকটতম প্রার্থীর চেয়ে ২৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তানোর ২ নম্বর সদস্যপদে মাইনুল ইসলাম স্বপন তালা প্রতীকে ৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্দী এ্যাডভোকেট গোলাম মোস্তফা হাতি প্রতীকে ২৪ ভোট পেয়েছেন। স্বপন নিকটতম প্রার্থীর চেয়ে ৩২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, নারী সদস্যপদে শিউলী বেগম হরিণ প্রতীকে ৬৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী কৃষ্ণা দেবী দোয়াত কলম প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন। শিউলী বেগম নিকটতম প্রার্থীর চেয়ে ২৮ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বে-সরকারি ভাবে ভোটের এই ফলাফল পাওয়া গেছে। জানা গেছে, ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচনে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যান এবং দুইটি পৌরসভার মেয়র-কাউন্সিলর মিলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোট ভোটর সংখ্যা ছিল ১২০ জন। এরমধ্যে ১১৯টি ভোট গ্রহণ করা হয়। একজন ভোটার অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন নির্বাচনে আইন-শৃংখলা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
প্রসঙ্গত, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান, তিনটি সংরক্ষিত নারী সদস্য ও নয়টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৭ জন ও সাধারণ সদস্যপদে ৩০ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেয়।
এদিকে রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম