
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় কুরুলিয়া খাল রবিবার দুপুরে এক ব্যক্তির (৪০) পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা কুরুলিয়া খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই লাশটি উদ্ধার করে। পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর সদস্যরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম