
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ মধ্য আফ্রিকায় জাতিসঙ্ঘের শান্তীরক্ষী মিশনের সদস্য নিহত জসিম উদ্দিনের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় তার নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে । গতকাল শনিবার বাদ আসর তার জেলা বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামে জানাযাশেষে তার নিজ বাড়িতেই দাফন করা হয় । এ সময় সেনা বাহিনীর উর্দ্বতন সেনা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিহত জসিমের বড় ভাই জুলহাস মিয়া জানান, খবর পেয়ে তিনি এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আবদুন নূর শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা ক্যান্টম্যান্টে সেনা প্রধানের উপস্থিতিতে নিহত জসিমের মরদেহ গ্রহন করেন ।ওখানে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় ।
সেনা বাহিনীর ৬১ বেঙ্গলের ক্যাপ্টেন শামীমের নেতৃত্বে সম্পূর্ণ সেনা তত্বাবধানে বেলা ২টায় তারা জসিমের মরদেহ নিয়ে তার বাড়িতে পৌছলে হাজারো মানুষের উপস্থিতিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় ।
পরে শনিবার বাদ আসর তার নিজবাড়িতেই নামাজে জানাযাশেষে তাকে দাফন করা হয়। জানাযায় সেনা কর্মকর্তা ,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে দাফনের আগে নিহত জসিমের মরদেহকে কুমিল্লা সেনানিবসের ১৭ সদস্যের একটি চৌকস দল রাস্ট্রীয় সালাম প্রদান করেন । এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে । তার কফিনে সেনাবাহিনীর পক্ষ থেকে পুর্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মাননা জানানো হয় । নিহত জসিমের ভাই জুলহাস জানান, তার ভাইকে ঢাকা সেনানিবাসে সেনা প্রধানের উপস্থিতিতে জানাযাসহ অনুরুপ সম্মাননা জানানো হয় ।
প্রসঙ্গত,গত ৩ অক্টোবর দিবাগত রাতে মধ্য আফ্রিকায় শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে জসিম উদ্দিনসহ তিন শান্তিরক্ষী বাংলাদেশি সেনা সদস্য নিহত হন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম