
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের কালিগঞ্জ হাট মিতালী তরুণ সংঘের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৫ অক্টোবর শনিবার মিতালী তরুণ সংঘের উদ্যোগে সাদির আল হাসানের সঞ্চালনায় ও মনিরুজ্জামানের সভাপতিত্বে ক্লাব চত্ত্বরে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী আবুল বাসার সুজন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু ও মমেনা আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তরুণ নেতা রামিল হাসান সুইট, মাকসুদুজ্জামান টুটুল, রাব্বি আল আমিন, শাফিউল ইসলাম, আতিকুর রহমান, ওয়াজেদ আলী ও বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম