
এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ দিনাজপুর জেলার বিরামপুরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় বিরামপুর বড় মসজিদে আসরের নামাজ শেষে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বক্তব্য রাখেন প্রধান আলোচক ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি ইসলামী আন্দোলন দক্ষিণ দিনাজপুরের ডাঃ মোঃ নুর আলম সিদ্দিক ও সভাপতি যুব আন্দোলন দক্ষিণ দিনাজপুরের এমদাদুল হক প্রমুখ।
বক্তারা, অবিলম্বে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিসহ তীব্র প্রতিবাদ জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম