
আলিফ হোসেন, তানোর -ঃ দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এ প্রতিপাদ্যে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
জানা গেছে,১৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিকান্ডের দুর্ঘটনা মোকাবেলায় করনীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এদিন উপজেলা পশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা) উদ্যোগে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর ফায়ার স্টেশনের কর্মকর্তা জহুরুল ইসলাম ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমানপ্রমুখ। এছাড়াও স্কুলের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন,দুর্যোগের ক্ষতি কমাতে আমরা যেন সতর্ক থাকি। আমাদের সাইক্লোন শেল্টার রয়েছে। সেগুলোতে মানুষ যেন নিরাপদে অবস্থান নিতে পারেন, সংশ্লিষ্টরা এই দায়িত্বটা যথাযথ পালন করবেন। তাহলে আমরা বিগত সময়ের মতো সম্ভাব্য এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরেই ১৯৭২ সালে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম শুরু করেন। তৎকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের আশ্রয়ের জন্য মুজিবকেল্লা তৈরি করা হয়। ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়। সরকার উপকূলীয় অঞ্চলসমূহে আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে। এর আগে বিদ্যালয় চত্তরে অগ্নিকান্ডের দুর্ঘটনা মোকাবেলায় সচেতনতামুলক প্রশিক্ষণ দেন তানোর ফায়ার স্টেশনের একটি দল। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম