
স্টাফ রিপোর্টার -ঃ জেলা পরিষদ নির্বাচনে নাঙ্গলকোট ওয়ার্ডে মেম্বার পদে ঢোল প্রতীক প্রার্থী আবু বক্কর ছিদ্দিক ওরফে 'ব ' আবু'র বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। ভোটের পরিস্থিতি অনুকূলে নিতে নাঙ্গলকোটের আনাচেকানাচে এবং দেয়ালে দেয়ালে তাঁর পোস্টারে সয়লাব।

এছাড়া ভোট কেন্দ্রের আশেপাশের দেয়ালেও ঢোল প্রতীকের পোস্টার দেখা যাচ্ছে। যাহা নির্ধাচনী আচরণবিধি লংঘন। আবার ঢোল প্রতীক প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ও পৌর মেয়র আবদুল মালেক ভোটারদের নানাভাবে ভোট আদায়ের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করছেন অন্যান্য প্রার্থীরা।

উল্লেখ্য, আসছে সতের অক্টোবর সোমবার জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে নাঙ্গলকোটের ওয়ার্ডে মেম্বার পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । তারা হলেন, উটপাখী প্রতীকে খাঁন পরিবারের সদস্য এ কে এম বাহাউদ্দিন কৌরেশী শুভ খাঁন, তালাচাবি প্রতীকে তৌহিদুর রহমান মজুমদার, টিউবওয়েল প্রতীকে আবুল খায়ের আবু হেড মাস্টার ওরফে খ আবু, ঢোল প্রতীকে আবু বক্কর ছিদ্দিক ব আবু ও হাতি প্রতীকে মোঃ মোস্তাক মিয়া।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম