
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ 'এসো মিলি সম্প্রীতির বন্ধনে' এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের মিলন মেলা আয়োজন করা হয়েছে।জানা গেছে, ১২ অক্টোবর রাজশাহীর সাহের বাজারের একটি কমিউনিটি সেন্টারে মিলন মেলা আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম, তানোর উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীযা সরদার, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজনপ্রমূখ।এছাড়াও তানোর ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক নেতা, সকল পৌরসভা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় আগামিতে সকল নির্বাচনে সকলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম