
আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকার নাসরিন নামের এক গৃহিনীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১ টায় নিজ গৃহ হতে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে নিহত নাসরিনের ছেলে রিফাত দাবি করেন সুদের টাকা চাইতে এসে পাশের বাড়ির রুবেল মার ঘর থেকে মালামাল নিয়ে যায়, আমি এসে দেখি মার লাশ ঝুলছে। আমার মাকে তারা মেরে ফেলেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি, রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না, হত্যা না আত্মহত্যা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম