
একেএম বেলাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি -ঃ চকরিয়ায় দিনদুপুরে এক অসহায় পরিবারকে উচ্ছেদে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাড়ির নারী সদস্যদের জিন্মি করে বসতভিটার গাছ কেটে সাবাড় করে দিয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের সীমান্তবর্তী কুমিরখালী এলাকায় ঘটেছে এ ঘটনা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানাগেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খনজ্জনীঘোনা এলাকার মৃত হাজ্বী আবুল শরীফের তিনছেলে ও পাঁচ কন্যা সন্তান রয়েছে। তৎমধ্যে হাজ্বী আবুল শরীফের ছোট মেয়ে নুরুন্নাহার বেগম পৈত্রিক ভাবে প্রাপ্ত ১৫ শতক জমিতে বসতঘর নির্মাণ করে কুমারখালী এলাকায় দীর্ঘ ৫০ বছর যাবত ভোগ দখল করে আসছে। ওই ভোগদখলীয় জায়গায় বর্তমানে তার ছেলে প্রবাসী জয়নাল আবেদীন স্ত্রী বুলবুল জন্নাত সন্তান নিয়ে সুখে সংসার করছে।
পরিবার সদস্যদের অভিযোগ, ঘটনার সময় নুরুন্নাহারের বসতভিটায় ভাই নজরুল ইসলামের ছেলে আবুল বশর, শফিউল বশর ও তাদের সন্তানদের নেতৃত্বে নুরুন্নাহার বেগমের পৈত্রিক জায়গায় বসতভিটার ৬টি গাছ কেটে সাবাড় করে দিনদুপুরে হবর দখলের চেষ্টা চালায়।
এতে বাঁধা দিতে গেলে নুরুন্নাহারের পুত্রবধু (প্রবাসী জয়নালের স্ত্রী) বুলবুল জন্নাতকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রদিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নুরুন্নাহারের ভাতিজা আবুল বশর, শফিউল বশর ও তাদের ছেলেরা বসতভিটার চলাচল পথে বাঁধা সৃষ্টিতে ব্যারিকেড দেন।
ঘটনাটি চকরিয়া উপজেলার বিএমচর ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি দ্রুত ২নম্বর ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আহমদকে বিষয়টি সরেজমিন পরিদর্শন করার নির্দেশনা দেন। এনিয়ে ভুক্তভোগী নুরুন্নাহার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর পরই ঘটনাস্থলে স্থানীয মেম্বার ইদ্রিস আহমদকে পাঠানো হয়। জায়গা সংক্রান্ত বিষয়ে পরিষদে সালিশী অভিযোগ বিচারাধীন রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম