
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাব্বী ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হাজিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
২১বছর বয়সী ওই যুবক মোটর সাইকেল যোগে সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে আসছিলো। ঘটনাস্থলে সৈয়দপুরের দিকে যাচ্ছিলো একটি ট্রাক। এসময় মুখোমুখি সংঘর্ষ হয় তাদের।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইউপিজেডি ইউনিট প্রধান শহিদুল ইসলাম জানান,ড গুরুত্বর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার নিহার রঞ্জন বলেন, মৃত অবস্থায় আনা হয়েছিলো হাসপাতালে। তার লাশ হাসপাতালে রয়েছে পুলিশকে খবর দেয়া হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম